রাজধানীর কাকরাইল থেকে ৭ হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে কাকরাইলে এস. এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে এই ইয়াবা জব্দ করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় এই তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো: কার্যালয়ের (উত্তর) সহকারী পরিচালক রাহুল সেন।
তিনি বলেন, শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে এস. এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের নিচ তলার প্যাকেট রুম থেকে মালিকবিহীন অবস্থায় শপিং ব্যাগে তিনটি এনার্জি বোষ্টার লেখা প্লাস্টিকের কৌটা থেকে অ্যামফিটামিনযুক্ত ৬০০ গ্রাম ওজনের ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। অন্য একটি এনার্জি বোষ্টার লেখা প্লাস্টিকের কৌটা থেকে অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এস. এ পরিবহন পার্সেল অ্যান্ড কোচ সার্ভিসের চারটি রসিদে এই ইয়াবা পাঠানো হয়েছে। রসিদগুলোও জব্দ করা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো পাঠানো হয়েছে। ঢাকা হয়ে সেগুলো পঞ্চগড়ে যাওয়ার কথা ছিল। এটির সঙ্গে জড়িত কে, সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যেই ফোন নম্বরগুলো ছিল সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। কারা পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে