
রাজধানীর পল্লবীতে চাঁদা না পেয়ে আবাসন প্রতিষ্ঠানে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৪।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০) ও মো. চাঁদ মিয়া (২২)।
র্যাব জানায়, ১১ জুলাই রাজধানীর পল্লবীর আলব্দির টেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণপ্রতিষ্ঠানে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। দাবি করা টাকা না দিলে তারা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং চার রাউন্ড গুলি ছোড়ে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় র্যাব ছায়া তদন্ত করে পাঁচজনকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সোহেল, আব্বাস ও চাঁদ মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জামিলের নির্দেশে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে