ঈদুল আজহায় কোরবানি দিতে গিয়ে ১৩৮ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে ৮১ জন ঈদের দিন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রের (নিটোর) পরিচালক অধ্যাপক মো. আবুল কেনান।
পরিচালক জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ১৩৮ জন। এর মধ্যে ঈদের দিন আহত হয়েছেন ৮১ জন। বাকি ৫৭ জন ঈদের আগে ও পরে আহত হয়েছেন।
জানা যায়, কোরবানির দিন আহত ব্যক্তিদের কারও হাত কেটে গেছে, কারও পা কেটে গেছে, আবার কারও রগ কেটে গেছে। আর এর আগে যাঁরা চিকিৎসা নিতে গেছেন, তাঁরা কোরবানির পশু কিনতে গিয়ে পশুর লাথিতে হাত-পা ভেঙে গেছেন। যাঁদের অপারেশন লাগেনি ও গুরুতর আহত হননি, তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিটোর পরিচালক অধ্যাপক মো. আবুল কেনান বলেন, ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে অনেকে লাথিতে আহত হয়েছেন। কোরবানির দিনে পশু কোরবানি দিতে গিয়ে ভাঙচুর ও কাটাছেঁড়ায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে আহত ব্যক্তিরা চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তাঁদের কেউ ভর্তি নেই।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে