
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে এক যাত্রীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত অভিযোগে ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে।
রেলওয়ে পুলিশ বলেছে, ভুক্তভোগী ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। তিনি ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। আটক সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধায়।
সৈয়দপুর রেলওয়ের জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ আজকের পত্রিকাকে বলেন, কমলাপুর রেলস্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। ভুক্তভোগী যাত্রী রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন, সকাল ৯টার দিকে দাঁড়িয়ে থাকা ট্রেনের শৌচাগারে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা রেলওয়ের কর্মচারী সাইফুলকে আটক করেন।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, ট্রেনটি বগুড়ার সান্তাহার স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গতকাল রাতে ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, ‘ভুক্তভোগী ওই নারীকে থানায় নিয়ে আসা হচ্ছে। মামলা হওয়ার পর আমরা ব্যবস্থা নেব।’

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে