
কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের হয়রানি, টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে বিনা রশিদে অর্থ আদায় এবং নিরাপত্তা বাহিনীর নানা অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি গোপন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
আজ বুধবার (৬ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো একটি টিম ছদ্মবেশে কমলাপুর স্টেশনে অবস্থান করে এবং স্টেশনে কর্মরত আনসার, পুলিশ ও আরএনবি সদস্যদের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। একইসঙ্গে, সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে হয়রানিমূলক আচরণ ও টিকিটবিহীন যাত্রীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে।
অভিযানের সময় দুদক টিম একটি ঘটনা প্রত্যক্ষ করে যেখানে একজন ব্যক্তি টিকিট ছাড়াই রেলের এক স্টাফকে অর্থ দিয়ে ভ্রমণ করছিলেন। এছাড়াও, টিম যাত্রীদের কাছ থেকে অভিযোগ পায়—আনসার সদস্যরা দুর্ব্যবহার করছে ও বিনা রশিদে অর্থ আদায় করছে, যা যাত্রীদের জন্য দুঃসহ পরিস্থিতির সৃষ্টি করছে।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিট অভিযানের সময় গোপনে ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সংগ্রহ করে। পরে এসব প্রমাণ এবং অভিযানের সময় ধরা পড়া এক টিকিটবিহীন যাত্রীকে নিয়ে কমলাপুর রেলস্টেশনের দায়িত্বরত স্টেশন ম্যানেজারের কাছে হাজির হয়ে অনিয়ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।
এসময় দুদক টিম স্টেশন কর্তৃপক্ষকে যাত্রী হয়রানির বিষয়ে অবগত করে এবং এসব অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।
দুদক জানিয়েছে, অভিযানে সংগৃহীত তথ্য ও প্রমাণাদি বিশ্লেষণ করে কমিশনে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে, যা পরবর্তী আইনগত বা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে