হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এমরানুল হক নামের একজন ইতালিয়ান নাগরিক ও রাজেশ কুমার নামের অপর একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, পৃথক দুই অভিযানে ২ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ৩ কেজি ২৭০ গ্রাম ওজনের স্বর্ণসহ ইতালিয়ান নাগরিক এমরানুল হক এবং ভারতীয় নাগরিক রাজেশ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ইতালিয়ান নাগরিকের লাগেজের ভেতর থেকে ৩ কেজি ৭০ গ্রাম ওজনের পাত আকৃতির ৭ পিচ এবং পিণ্ড আকৃতির ১০ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। অপরদিকে ভারতীয় যাত্রীর রেক্টাম থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের স্কচ টেপে মোড়ানো অবস্থায় দুটি কেমিক্যাল মিশ্রিত গোল্ড পাউডার উদ্ধার করা হয়।
তিনি বলেন, পৃথক ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই দুই যাত্রীর বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় এবং শুক্রবার বেলা ১১টায় বিমানবন্দর থানায় দুটি ফৌজদারি মামলা করা হয়েছ। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে পৃথকভাবে কাস্টমস আইনেও মামলা করা হয়েছে।
ডিসি সানোয়ারুল কবীর বলেন, তুরস্ক থেকে টিকে-২২ ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দরে আসেন ইতালিয়ান নাগরিক এবং বাংলাদেশের নরসিংদী জেলার রায়পুর উপজেলার সন্তান এমরান। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁর লাগেজ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পায় যায়। পরে লাগেজ তল্লাশি করে পাত আকৃতির ৭ পিচ এবং পিণ্ড আকৃতির ১০ পিচ স্বর্ণ জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে ওই দিন রাতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি বলেন, দুবাই থেকে একে-৫৮৪ ফ্লাইটে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকায় আসেন ভারতের হারিয়ানার পানিপট অঞ্চলের রাজেশ। ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেলে আসলে তাঁকে আর্চওয়ে করানো হয়। তখন তার শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে গিয়ে এক্স-রে করানো হলে রেক্টামে গোল্ড পাউডার পাওয়া যায়। পরে রেক্টাম থেকে স্কচ টেপ মোড়ানো অবস্থায় এক কেজি দু শ গ্রাম ওজনের দুটি গোল্ড পাউডারের পোঁটলা জব্দ করা হয়।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে