
রাজধানীর খিলক্ষেত থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সালমান নূর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার গোলাম মাওলা কায়েছ (৫৭), ঝিনাইদহের কালিগঞ্জের নাসিম রেজা (৩০), পাবনার আটঘরিয়া উপজেলার আবুল কালাম আজাদ (৪০) ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পিয়ার হোসেন (৪২)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, ১১ রাউন্ড অ্যামুনেশন (গুলি), দুটি ওয়ান শুটারগান (দেশি আগ্নেয়াস্ত্র), দুটি কার্তুজ, একটি মাইক্রোবাস, চারটি মোবাইল ফোন ও ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

র্যাব-১-এর জ্যেষ্ঠ এএসপি সালমান নূর আলম বলেন, খিলক্ষেতের মহাসড়কে বিশেষ চেকপোস্ট চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এ ঘটনায় খিলক্ষেত থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র্যাব কর্মকর্তা সালমান।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২৩ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে