
ঠিকাদারি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে পোশাকশিল্প রপ্তানিকারক প্রতিষ্ঠান অনন্ত নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ জহিরসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের হয়।
সাদ ৩৬০-ডি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টস নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিজনেস কো-অর্ডিনেটর মো. আলী আজগর খান মোজাহেদী মামলাটি দায়ের করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী সেঁজুতি ঘোষ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আরও যাদের আসামি করা হয়েছে— অনন্ত নিটওয়্যার লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আসিফ জহির, চিফ অপারেটিং অফিসার সৈয়দ মনির ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহমুদুল হাসান।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ মে অনন্ত নিটওয়্যার লিমিটেডের নরসিংদীর শিবপুরের একটি প্রকল্পে ফ্যাক্টরি শেড, অফিস বিল্ডিং ও প্রকল্পের অভ্যন্তরে সড়ক নির্মাণের জন্য নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান সাদ ৩৬০-ডি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টস-এর সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী, বাদীর প্রতিষ্ঠান আসামিদের নকশা অনুযায়ী নির্মাণ কাজ শুরু করে। কাজ চলা অবস্থায় গত ৩১ অক্টোবর রাত ১১টা ১৬ মিনিটে আসামিদের প্রতিষ্ঠানের পক্ষে চিফ অপারেটিং অফিসার সৈয়দ মনির একটি ইমেইল পাঠিয়ে বাদীকে নির্মাণ কাজ পরদিন থেকে বন্ধ রাখতে বলা হয়। কিন্তু গভীর রাতে ই-মেইল পাঠানোতে বাদীর শ্রমিক-কর্মচারীরা না জেনে পরদিন কাজ করতে যান। আসামিদের লোকজন বাদীর শ্রমিক-কর্মচারীকে প্রকল্পের ভেতরে ঢুকতে না দিয়ে তাঁদের এলাকা ছাড়তে বাধ্য করেন। এরপর আর বাদীর প্রতিষ্ঠানকে নির্মাণ কাজ করতে দেওয়া হয়নি। এদিকে বাদীর কাজের জন্য প্রকল্পের অভ্যন্তরে থাকা আনুমানিক এক কোটি টাকার মালামাল ও যন্ত্রপাতিও আসামিরা প্রকল্পের মধ্যে আটকে রাখে।
বাদী মামলার অভিযোগে আরও বলেন, এর আগে তাঁদের দাখিল করা এক কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ৭২৫ টাকাও আসামিরা পরিশোধ করেননি।
এরপর উকিল নোটিশ দিয়ে আসামিদের বাদীর পাওনা টাকা পরিশোধের এবং প্রকল্পের ভেতরে থাকা যন্ত্রপাতি ও মালামাল ফেরত দেওয়ার অনুরোধ জানান।
আসামিরা এ পর্যন্ত বাদীর টাকা পরিশোধ না করায় এবং প্রকল্পের ভিতরে থাকা মালামাল ও যন্ত্রপাতি ফেরত না দেওয়ায় সেগুলো প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে।
বাদী মো. আলী আজগর খান মোজাহেদী বলেন, অনন্ত নিটওয়্যার লিমিটেডের কর্মকর্তারা প্রকল্পের মধ্যে আটকে থাকা বাদীর মালামাল ও যন্ত্রপাতি ফেরত নেওয়ার কথা বললেও বাদীর শ্রমিকেরা সেখানে গেলে তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়। আসামিরা বাদীর যন্ত্রপাতি ও মালামাল এবং তাদের পাওনা আত্মসাৎ করার চেষ্টা করছেন বলে তিনি বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) শরীফ জহির ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর (যা ডেবিট ও ক্রেডিট কার্ডসহ) লেনদেন স্থগিত করার নির্দেশ দেন। সিআইসির এই ধরনের পদক্ষেপ সাধারণত বড় ধরনের আর্থিক অনিয়ম বা কর ফাঁকির সন্দেহে নিয়ে থাকে।
শরীফ জহির ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৫ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে