রাজধানীর চকবাজার রহমতগঞ্জ এলাকায় বাসায় ঢুকে গৃহবধূসহ দুজনকে ছুরিকাঘাত করেছেন এক যুবক। পরে স্থানীয়রা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে চকবাজার রহমতগঞ্জ বড় মাঠের পাশে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মৌসুমী খাতুন (৩৫) ও প্রতিবেশী সেন্টু মিয়া (২৬)।
আহত মৌসুমী খাতুন জানান, তাঁর স্বামী খোকন মিয়া রহমতগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করেন। ঘটনার সময় তাঁর চার সন্তান মাদ্রাসায় ছিল আর তিনি তাদের জন্য টিফিন প্রস্তুত করছিলেন। দরজা খোলা থাকায় মোক্তার হোসেন (২৬) নামের এক যুবক হঠাৎ তাঁর ঘরে ঢুকে যায় এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করে।
মৌসুমী খাতুন আরও বলেন, ‘ওই যুবক বেডরুমে ঢুকে আমার গলায় ছুরি ধরতে চায়। তার হাতে দুটি ছুরি ছিল। পরে এক ছুরি দিয়ে আমার পেটে ও বাম পায়ে আঘাত করে। আমি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে ধরে ফেলে। মোক্তার আমাদের পূর্ব পরিচিত এবং সম্ভবত চুরি করতেই এসেছিল। কিছু নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে।’
প্রতিবেশী সেন্টু মিয়া জানান, তিনি চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন, মোক্তার ছুরি হাতে দৌড়াচ্ছে। তখন তিনি তাঁকে ধরতে গেলে মোক্তার তাঁর হাতে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মিলে তাঁকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বলেন, ‘রহমতগঞ্জ এলাকায় চুরি করতে গিয়ে এক গৃহবধূসহ দুজনকে ছুরিকাঘাত করার অভিযোগে মোক্তার নামের এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছে। গৃহবধূর পেটে ও পায়ে এবং সেন্টুর হাতে আঘাত রয়েছে। মৌসুমীর অবস্থা গুরুতর, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। মোক্তারকে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে