নির্যাতনের অভিযোগে রাজধানীর গুলশান থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন বিদিশা সিদ্দিকের গাড়িচালক মোর্শেদ মঞ্জুর। অবশ্য মামলার আবেদনে তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।
২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের ৪ /৫ / ৭ ধারায় মামলাটি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে বাদী হয়ে মামলার করেন মোর্শেদ মঞ্জুর।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদী মঞ্জুর মোর্শেদ প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের গাড়িচালক। তবে মামলায় তিনি নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়েছে, বাদী তাঁর পূর্ব পরিচিত বিদিশা সিদ্দিকের কাছ থেকে একটি জাগুয়ার প্রাইভেটকার ৩৯ লাখ টাকায় কেনেন। গাড়ির টাকাসহ নাম পরিবর্তন বাবদ আরও ১ লাখ ৯৫ হাজার টাকা পরিশোধ করেন।
কিন্তু বিদিশা মিথ্যা তথ্য দিয়ে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেন। সেই মামলায় গত ২০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশ তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে গুলশান থানায় নিয়ে আসে। সেখানে গাড়ি উদ্ধারের নামে তদন্ত কর্মকর্তা এসআই হাফিজুর রহমান গামছা দিয়ে চোখ বেঁধে মানসিকভাবে নির্যাতনসহ কিল, ঘুষি এবং লাঠি দিয়ে মারধর করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ক্রসফায়ারে হত্যা করার হুমকিও দেন ওই এসআই।
বাদী আরও উল্লেখ করেন, একপর্যায়ে গামছা দিয়ে চোখ বেঁধে নির্যাতনের সময় ছবি ধারণ করে বিভিন্ন জনের কাছে পাঠান এসআই হাফিজুর। মারধরের কথা আর কাউকে না বলতে হুমকি দেন। একপর্যায়ে কালো রঙের একটি ইলেকট্রিক মেশিনের মাধ্যমে শক দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি স্বাভাবিক কাজকর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন।
উল্লেখ্য, বিদিশা সিদ্দিকের মামলায় গ্রেপ্তার হওয়ার পর মোর্শেদ মঞ্জুর এখন জামিনে আছেন। গাড়ি আত্মসাতের অভিযোগে এই মামলা করেছিলেন তিনি।

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
২৪ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
৩৮ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে