
আর্থিকসহ নানা অনিয়মে অভিযুক্ত এক ভুয়া সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। তিনি অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর জালিয়াতি করে একই নম্বরের নকল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড তৈরি করেছিলেন।
এ অভিযোগে ওই সাংবাদিকের কর্মস্থল ‘নিউজটুনারায়ণগঞ্জডটকম’–এর সম্পাদক ও প্রকাশকের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। চিঠির অনুলিপি ইতিমধ্যে অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ (সচিবালয়) সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
ওই সাংবাদিকের নাম মোহাম্মদ আলী (আবির)। তিনি নামসর্বস্ব নিউজটুনারায়ণগঞ্জডটকমের প্রধান প্রতিবেদকের পরিচয় দিতেন (রিপোর্টার)।
চিঠিতে বলা হয়, নিউজটুনারায়নগঞ্জডটকমের চিফ রিপোর্টার মোহাম্মদ আলী (আবির)-এর বিরুদ্ধে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ২৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথা অধিদপ্তরের ফটোগ্রাফারসহ বিভিন্ন ব্যক্তির মৌখিক, লিখিত ও আর্থিক লেনদেনের অভিযোগ যাচাই করে ২ অক্টোবর তাঁর অনুকূলে বরাদ্দ করা প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড (অস্থায়ী ৬৪৩৫) বাতিল করা হয়। পরবর্তীকালে এ সাংবাদিক প্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একই নম্বরের নকল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড তৈরি করেন।
এতে আরও বলা হয়, এ কার্যকলাপের জন্য কেন তাঁর বিরুদ্ধে প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ নিউজটুনারায়ণগঞ্জডটকমের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হবে না, তার লিখিত জবাব এ পত্র পাওয়ার সাত দিনের মধ্যে দিতে বলা হলো।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে