রাজধানীতে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সেই সঙ্গে মাদক কারবারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে তারা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খলিল মিয়া (৩৭) ও হাসান শিকদার (২৪)।
র্যাব-১০–এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় মাদক কারবারি দেশের পূর্বাঞ্চল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে একটি পিকআপে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা করেছে। ওই সংবাদের পর তাৎক্ষণিক রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া-ডেমরা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে একটি অস্থায়ী তল্লাশিচৌকি বসানো হয় এবং সন্দেহজনক গাড়িটি তল্লাশি করতে থাকে। তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক পিকআপটি র্যাবের চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র্যাব সদস্যরা পিকআপটিকে সংকেত দেন।
তিনি আরও জানান, পরে র্যাব সদস্যরা ওই পিকআপে থাকা দুজন আরোহীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, তাঁদের পিকআপে গাঁজা আছে। পরবর্তী সময় তল্লাশি করে তাঁদের দেখানো স্থান থেকে (পিকআপের পেছনে) আনুমানিক ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা। সেই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে