কারখানা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাভারে নারীসহ ২৩ পোশাকশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী ২৩ জন শ্রমিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সিয়াম প্রামাণিক (৩৩), আলাল শেখ (৩৬), আব্দুল মমিন (৩৪), মো. ইমন (৩০), বিন্দু সরকার (২৭), ময়না আক্তার (৩১), জুলহাস (৩২), মো. সুমন (২৩), মো. আশিক মিয়া (২৮), আব্দুর রহিম মিয়া (৩২), সোহরাব মিয়া (৪৭), সবুজ মিয়া (২৯), মো. সালামুল (২৯), লাবনী (৩৮), সাবিনা (৪৪), রেশমা (৩৩), রবিউল ইসলাম (২৯), মৌসুমি খাতুন (৩০), সোরাওয়ার (৫১), মো. সুজন মিয়া (৩৫), তাজ নাহার আক্তার (৩২), মো. মানিক (৩৩) ও স্মৃতি বেগম (৩৮)।
পুলিশ জানায়, ২৪ জানুয়ারি সকালে সাভারের দিলখুশাবাগ এলাকায় সাভার-বিরুলিয়া রোডের পাশের গ্লোবাল ফ্যাশনস গার্মেন্টস ও গ্লোবাল আউট ওয়্যার লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকেরা কারখানায় ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালান। ওই ঘটনায় মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের আসামি করে সাভার থানায় মামলা দায়ের করা হয়।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, কারখানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মালিক পক্ষ মামলা দায়ের করেছে। ওই মামলায় ৭ নারীসহ ২৩ জন শ্রমিককে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর দুপুরে তাঁদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে