রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় একটি বাসা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামবাগ নামাপাড়া মসজিদের পাশের একটি বাসার চরতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃত সোহাগী চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার কেশরাঙ্গা গ্রামের আব্দুল গফুরের মেয়ে বর্তমানে ইসলামবাগ নামাপাড়া ছাতা মসজিদের পাশে ৫তলা ভবনের চারতলায় স্বামী মো. সোহেল ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে ইসলামবাগের ওই বাসা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তিনি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, ওই নারী ও তাঁর স্বামী সোহেলের বাড়ি একই গ্রামে। সোহেল ঢাকার লালবাগে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করেন। এলাকায় অনেকেই সোহেলের কাছে টাকা পায়। টাকার জন্য এলাকা থেকে সোহাগীকেও ফোন দিয়ে হুমকি-ধমকি দিত। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কলহ ছিল।
এসআই আরও জানান, ঘটনার সময় স্বামী সোহেল কাজে ছিলেন। দুই সন্তানকে নিয়ে বাসায় ছিলেন ওই নারী। বিকেলে দুই সন্তানকে টাকা দিয়ে দোকানে পাঠান। এরপর সোহাগী দরজা আটকে দেন। দুই সন্তান বাসায় ফিরে এসে দরজা বন্ধ পায়। তখন প্রতিবেশীরা দরজা ভেঙে সোহাগীকে ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় পায়।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে