
ঈদের ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আগামীকাল রোববার (১৫ জুন) খুলছে সরকারি ও বেসরকারি অফিস, ফলে ছুটির শেষ দিনে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলস্টেশনসহ বাস টার্মিনালে।
আজ কমলাপুর রেলস্টেশনে সরেজমিন দেখা যায়, উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ব্যাপক ভিড়। আসন না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে। এতে ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছেন যাত্রীরা।
শনিবার রংপুর ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যথাক্রমে এক থেকে দুই ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছেছে। স্টেশন চত্বরে তীব্র ভিড়ের মধ্যে পরিবার নিয়ে ফিরতে দেখা গেছে অনেককেই।

রংপুর থেকে আসা যাত্রী আনোয়ার হোসেন কমলাপুর রেলস্টেশনে আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি। উঠেছি ছাদে। রোদের মধ্যে পুরো পথ আসতে কষ্ট হয়েছে। কিন্তু অফিস তো মিস করা যাবে না।’
আরেক যাত্রী আসমা আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষ, তাই চাপ থাকবেই বুঝেছি। কিন্তু এত ভিড়, এত কষ্ট হবে ভাবিনি। ট্রেনও দেরিতে এসেছে। ট্রেনের মধ্যে এত মানুষ পা ফেলার জায়গা ছিল না।’
কমলাপুর রেলস্টেশনের এক কর্মকর্তা আজকের পত্রিকা বলেন, ‘অতিরিক্ত যাত্রীর কারণে কিছু ট্রেন দেরিতে পৌঁছাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমাদের প্রথম অগ্রাধিকার হলেও ছাদে যাত্রী ওঠা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।’
এদিকে পথের কষ্ট সত্ত্বেও কাজে ফিরতে চাওয়া এই মানুষগুলোর চোখে মুখে ক্লান্তি থাকলেও মন জুড়ে ছিল ঈদের স্মৃতি আর পরিবারের সঙ্গে কাটানো আনন্দ। একই সঙ্গে পথের ভোগান্তি নিয়ে সড়কপথ ও নৌ পথে কর্মজীবী মানুষেরা যে যেভাবে পারছে ঢাকায় ফিরছেন। ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীর চাপ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে