
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
স্মৃতিস্তম্ভটি উদ্বোধনের পর আলোচনা সভা ও জুলাই আন্দোলনের দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।
আলোচনা সভায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার অদম্য অবস্থান থেকে বাংলাদেশকে মুক্তির পথে এগিয়ে নিতে দৃঢ় ভূমিকা পালন করেছে। সাড়ে ১৫ বছরের মুজিববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর, নির্যাতনের যে স্টিমরোলার চালিয়ে দেওয়া হয়েছিল, তার থেকে মুক্তির জন্য বাংলাদেশের তরুণ ছাত্ররা, শ্রমজীবী মানুষেরা জীবন দিয়েছেন এবং বাংলাদেশকে মুক্ত করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু ‘‘অদম্য-২৪’’ স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে, তা নয়, এর মাধ্যমে আবার আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ হয়েছে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি বিশ্ববিদ্যালয়, যেখানে বাংলাদেশের কোনো কিছুর জন্য অপেক্ষা না করে নিজেরা সংগঠিত হয়; এখানে ভেতরে যে অসাম্য ও বৈষম্য ছিল, সেগুলোর বিরুদ্ধে লড়েছি। সংঘবদ্ধ আন্দোলনে আমরা ৫ তারিখে বিজয় অর্জন করেছি। এর মানে এই না যে অন্য কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা আমাদের স্বর শুনবেন না। আজকের এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মাধ্যমে আমরা স্মরণ করিয়ে দিলাম, আবার যদি বাংলাদেশে কোনো অশান্তি দেখি, বৈষম্য দেখি ও পরাজয়ের কোনো কালো মেঘ দেখি, তাহলে জাহাঙ্গীরনগরের সংগ্রামীরা আবারও তাদের কার্যক্রম শুরু করবে এবং গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেবে বৈষম্যবিরোধী সমাজ প্রতিষ্ঠায়।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামসুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২০ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৪৩ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে