
কুমিল্লার মনোহরগঞ্জে হাজিবাড়ি এলাকায় জমি লিখে না দেওয়ায় পরিকল্পিতভাবে ভাইদের নিয়ে বাবাকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলেকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশন ও মিডিয়া) মোহাম্মদ সানোয়ার হোসেন। গতকাল সোমবার দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামিকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সহিদ উল্যাহ (৫৮)। তিনি উপজেলার কান্দি (হাজিবাড়ি) এলাকায় নিহত আব্দুল করিমের ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, ২০১৩ সালের ২৬ আগস্ট কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার কান্দি (হাজিবাড়ি) এলাকায় জমি লিখে না দেওয়ায় সহিদ উল্যাহ তাঁর অপর দুই ভাই মো. ফয়েজ উল্যাহ ও মো. অহিদ উল্যাহসহ তাঁদের বাবাকে পিটিয়ে হত্যা করেন।
এই ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি পুলিশ তদন্ত শেষে গ্রেপ্তার আসামি সহিদসহ অন্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এই অভিযোগপত্রের ওপর ভিত্তি করে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ (৩য় আদালত) কুমিল্লা চলতি বছরের গত ১১ জুলাই সহিদসহ তিন ভাইকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন।
বাবা হত্যায় জড়িত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি অহিদ উল্যাহকে (৫৫) ১৭ জুলাই সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। সাজাপ্রাপ্ত তাঁদের আরেক ভাই এখনো পলাতক রয়েছেন।
গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি সানোয়ার আরও জানান, সহিদ উল্যাহ দীর্ঘ ১০ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যান্টি টেররিজম ইউনিট তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে