
রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের মারধরকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট। আজ সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, রাসেল হোসেন রাস্তার পাশে দাঁড়ানো নারীদের জিআই পাইপ দিয়ে মারধর করছেন। এ সময় তিনি এক নারীর থেকে মোবাইল ফোনও কেড়ে নেন। এক নারী তাঁর পা ধরে মাফ চাইলেও তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
এমন ভিডিও ভাইরাল হওয়ার পর ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট তাঁকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেপ্তার করে ডিবি সাইবার ফাইন্যান্সিয়াল ক্রাইমের একটি দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরনের কথা বলে লাঠি দিয়ে আঘাত করে সহিংস আচরণ করে। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে।
গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
২ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘প্রয়োজনে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন; কিন্তু গ্রামে কৃষকের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনোভাবেই তাঁদের সেচের ক্ষতি না হয়।
২ ঘণ্টা আগে