
রাজধানীর রমনা ও পল্টন মডেল থানায় দায়ের করা পৃথক আট মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো ও জামিনের আবেদন শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এ দিন ধার্য করেন।
আট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ও জামিনের আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। পরে আদালত শুনানির তারিখ ধার্য করেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেনকে শুনানি গ্রহণের নির্দেশ দেন বলে আমীর খসরুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে জানান।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। ইতিমধ্যে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ জন্য অপর আট মামলায় গ্রেপ্তার দেখানোসহ আট মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চার এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে।
এর আগে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমীর খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পল্টন থানায় নাশকতার আরেক মামলায় গত ১৮ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়।
এই ৮ মামলায় চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এর আগে জামিনের আবেদন করা হয়।
কিন্তু মামলাগুলোয় রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর আবেদন না করায় জামিন আবেদন ফেরত দেওয়া হয়। পরে আমীর খসরুর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত বৃহস্পতিবার হাইকোর্ট আমীর খসরুর জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেন নিম্ন আদালতকে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে