
কোনো স্থানই তো শূন্য থাকে না, এটাও হয়তো থাকবে না। কিন্তু তা পূরণ হতে অনেক সময় লাগবে। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা চলে গেলেন। আজ শুক্রবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে এমন প্রতিক্রিয়া জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এ সময় ডা. জাফরুল্লাহর চলে যাওয়ায় দেশে প্রতিবাদী রাজনৈতিক কণ্ঠের শূন্যতার সৃষ্টি হবে কি না জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, ‘পৃথিবী কখনো বসে থাকে না। আজকে জানাজায় এসেছি, আমাকে আজ আর রাজনীতিতে জড়াবেন না।’
কাদের সিদ্দিকী বলেন, ‘তাঁর যাওয়াটা দুঃখজনক নয়, বরং তাঁর থাকাটাই দুঃখজনক ছিল। কারণ, পরের ওপর নির্ভর করে তাঁকে অনেকটা সময় বাঁচতে হয়েছে; হুইলচেয়ারে থাকতে হয়েছে। এর চেয়ে তাঁর চলে যাওয়া অনেক ভালো।’
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয়। আজ বেলা ২টা ৩০ মিনিটে গণস্বাস্থ্য কেন্দ্রে পঞ্চম জানাজা শেষে তিনটায় ডা. জাফরুল্লাহর লাশ দাফন করা হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে