
রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন—মোছা. নিহার (৪০) ও আশরাফ আলী (৬০)। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
আজ রোববার ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান সংলগ্ন বনরুপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন ডিএনসিসির খিলক্ষেত ১৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক চালক আবুল কাশেমকে আটক করেছে এবং মেসার্স এম এস এস ক্যারিয়ার সার্ভিসের চট্টগ্রাম মেট্রো ট ১১-৩৬৯২ নম্বরের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
নিহত নিহারের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শারাইডাঙ্গা গ্রামে। তিনি রফিকুল ইসলামের স্ত্রী। আশরাফ আলী নওগাঁ সদর উপজেলার ফটিয়া মারি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। নিহার খিলক্ষেতে এবং আশরাফ আলী কুড়িল বিশ্বরোড এলাকায় থাকতেন।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা খিলক্ষেতের বনরুপা এলাকার মহাসড়ক পরিষ্কার করছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
তিনি আরও বলেন, ‘ঘাতক চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে এবং চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
একজন ট্রাফিক সার্জেন্ট জানান, রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানটি দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
২১ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৩২ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে