
রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীর জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান জামিন আবেদন নামঞ্জুর করেন।
সাবেক এই সংসদ সদস্যের আইনজীবী মো. কায়েস আহমেদ অর্ণব জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
গতকাল সোমবার তামান্না নুসরাত বুবলীকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত আজ জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন, অন্যদিকে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত রোববার রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে আটক করে পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকার তেজগাঁও এলাকায় মিছিল বের করেন। তাঁরা জনমনে ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে হাতবোমার বিস্ফোরণ ঘটান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ২৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে আওয়ামী লীগের ব্যানার ও চারটি হাতবোমা উদ্ধার করে পুলিশ।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, তামান্না নুসরাত বুবলীর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলে সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৫ মিনিট আগে
শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের এমডি ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি একটি বিচ্ছিন্ন ঘটনা, এতে পুলিশের ব্যর্থতাও রয়েছে। এ মন্তব্য করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। গতকাল রোববার রাতে দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কার্যালয়ে
২২ মিনিট আগে