
রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়ক থেকে ৫৫২ বোতল বিদেশি মদসহ শাহ আলম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
৩০০ ফিট সড়কের মাস্তুল এলাকা থেকে আজ সোমবার (৬ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১। গ্রেপ্তারকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৃত ইউনুস আলীর ছেলে শাহ আলম। তিনি বর্তমানে মোহাম্মদপুরের পশ্চিম জাফরাবাদ এলাকায় থাকেন।
এ বিষয়ে র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. পারভেজ রানা আজ সন্ধ্যায় জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৩০০ ফিট সড়কের মাস্তুল এলাকায় চেকপোস্ট পরিচালনা করে শাহ আলম নামের এক মাদক কারবারিকে ৫৫২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়েছে। এসব মদ হলুদ রঙের একটি পিকআপ ভ্যানে করে পাচার করা হচ্ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক পাচারকারীকে মদসহ খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে