রাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে সহপাঠীরা অচেতন অবস্থায় আরাফাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে ঢামেকে নিয়ে আসা সহপাঠী বিশ্বনাথ চৌধুরী ও রিমন চৌধুরী জানায়, তারা তিনজনই নটর ডেমের প্রথম বর্ষের পড়াশোনা করে। কমলাপুর জসীমউদ্দীন রোডের ৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকে তারা। দুপুরে কলেজ থেকে ফিরে যে যার রুমে বিশ্রাম করছিল। সন্ধ্যা ৬টার দিকে ঘুম থেকে উঠে আরাফাতের রুম ভেতর থেকে বন্ধ দেখতে পায় তারা। প্রায় আধা ঘণ্টা তাকে ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। একপর্যায়ে আশপাশের ভাড়াটেদের ডেকে তাঁদের সহযোগিতায় রুমের দরজা ভেঙে দেখতে পায়, ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাঁদর প্যাঁচানো অবস্থায় ঝুলছে আরাফাত। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরাফাত গলায় ফাঁস দিয়েছে বলে দাবি করলেও এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি রুমমেট ও সহপাঠী বিশ্বনাথ এবং রিমন। মৃত আরাফাতের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। বাবার নাম আব্দুল্লাহ আল মামুন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কমলাপুর এলাকা থেকে সহপাঠীরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানায়, বাসায় গলায় ফাঁস দিয়েছিল সে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে