
রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করা চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার ডিবি থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপকমিটির সদস্য রোমান আহমেদ (৩২), আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা উপকমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫), কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান (৪০), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫), তেজগাঁও থানা যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪০) ও আওয়ামী লীগের বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. সানাকাত (৩৮)।
ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ডিবি-তেজগাঁও বিভাগ রাজধানীতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব ও মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। অন্যদিকে একই দিন সন্ধ্যা ৬টার দিকে হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম।
সূত্র আরও জানায়, শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম ডেমরা থানাধীন বাঁশেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। অন্যদিকে শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. সানাকাতকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪২ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে