
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের আলীপুর গ্রামে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুনে পুড়েছে তিনটি টিনের ঘর।
রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়ির তিন ব্যক্তি আহত হন।
জানা গেছে, স্থানীয় আহমদ আলীর তিন ছেলে জাহাঙ্গীর, আকাশ ও সজিবের ঘর ও ঘরে থাকা আসবাব আগুনে পুড়ে গেছে।
আগুন লাগার পর স্থানায়ীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক আহমদ আলী জানান, আমার ছেলেদের সব শেষ হয়ে গেল। আমরা এখন থাকব কোথায়। খোলা আকাশ ছাড়া আমাদের কোনো ব্যবস্থা নেই। আল্লাহ ছাড়া আর কিছুই রইল না।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জানান, স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৮ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে