বেইলি রোডের আগুন লাগা ওই ভবনটি নিয়ে পাঁচ মাস আগেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তা প্রতিপালন হয়নি।
গত ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস পরিদর্শক অধীর চন্দ্র হাওলাদার স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেওয়া হয়েছিল পুড়ে যাওয়া ভবনের আট তলায় থাকা আমব্রোসিয়া রেস্টুরেন্টের ব্যবস্থাপনা মালিক বরাবর।
সেখানে বলা হয়, আপনার/আপনাদের প্রতিষ্ঠান/ভবনটি পরিদর্শন করে দেখা যায় অগ্নি ও জননিরাপত্তার দিক থেকে খুবই নাজুক অবস্থায় আছে। যা আদৌ কাম্য নয়। কিন্তু ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, ফায়ার সেফটি ব্যবস্থা যথাযথ ভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে ঢাকা সিটিসহ আশ-পাসের এলাকায় আগুনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং উক্ত আগুনে যান-মালের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই আপনার/আপনাদের প্রতিষ্ঠান/ভবনের অগ্নি ঝুঁকি কমানোর জন্য অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩, বিএনবিসি-২০২০, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার স্থায়ী ও অস্থায়ী অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং জননিরাপত্তা ব্যবস্থাসহ ন্যূনতম দুইটি বাধাবিহিন সিডি সংবলিত ফায়ার সেফটি প্ল্যান/ফায়ার প্রোটেকশন প্ল্যান প্রস্তুত করে, সেই অনুযায়ী সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা আগামী ৯০ (তিন মাস) দিনের মধ্যে বাস্তবায়ন করে নিম্ন স্বাক্ষরকারীকে অবিহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায়, প্রতিষ্ঠান/ভবনটি যথাযথ অগ্নি ও জননিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ব্যতীত ব্যবহারের কারণে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অত্র বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে