ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেট সর্বজনীন কিউআর (QR) কোড এবং পিওএস (POS) ভিত্তিক ক্যাশলেস পরিশোধ ব্যবস্থা চালু করা হয়েছে।
আজ সোমবার বিকেলে খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন ফরচুন কনভেনশন হলে মার্কেটকে সম্পূর্ণ ক্যাশলেস পরিশোধ ব্যবস্থার অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক, ডিএনসিসি, মাস্টারকার্ড যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সঙ্গে যুক্ত এই উদ্যোগটি ১০৪৭ জন ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থ গ্রহণে সক্ষম করবে।
বাংলা কিউআর ও পিওএস মেশিনের সাহায্যে এখন পেমেন্ট গ্রহণ করতে পারবেন খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরির পাশাপাশি আনুষ্ঠানিক আর্থিক পরিষেবায়ও নিজেদের যুক্ত করতে পারবেন তারা। একই সঙ্গে ভোক্তারাও কার্ড, ব্যাংক অ্যাপ ও এমএফএস ওয়ালেটের সাহায্যে অর্থ প্রদানের মাধ্যমে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যক্রম শুরু করেছি। ডিএনসিসির অনেকগুলো সেবাই এখন অনলাইনের আওতায় নিয়ে এসেছি। হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য এবং ট্রেড লাইসেন্সের জন্য এখন আর কাউকে ডিএনসিসির অফিসে যেতে হয় না। অনলাইনেই ঘরে বসে এই সেবা পাচ্ছে নগরবাসী। পর্যায়ক্রমে অনলাইন সেবার পরিসর বাড়ানো হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, মাস্টারকার্ড সাউথ এশিয়ার চীফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিএনসিসির ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মিতু আক্তার প্রমুখ।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে