নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কারাবন্দী ও বাইরে থাকা জঙ্গিদের যোগাযোগ করিয়ে দেওয়া এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর শাহবাগ থানা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আবরার হোসাইন (১৮)।
আজ শুক্রবার এ তথ্য জানান অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি বলেন, আনসার আল ইসলামের কারাবন্দী ও বাইরে থাকা জঙ্গিদের যোগাযোগ করিয়ে দেওয়া এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
মাহফুজুল আলম বলেন, আবরার ও তার অন্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। আবরার কারাবন্দী শীর্ষ জঙ্গিদের সঙ্গে বাইরে থাকা জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে