
রাজধানীর পল্লবীর বারনটেকের গ্রিন সিটি এলাকায় এক নারী সাংবাদিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুজনের মধ্যে একজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্যজনের রিমান্ড আবেদন শুনানির জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। পরে দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতে আসামি এনামুল হক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এনামুলের বাড়ি ময়মনসিংহ সদরের চরগোবিন্দ এলাকায়। অপরজন হামিদুর রহমান। তাঁর বাড়ি গাজীপুরের পুবাইলের মেঘডুবিতে। তাঁরা দুজনই বর্তমানে ঢাকায় থাকেন।
গতকাল মঙ্গলবার দুপুরে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দুজনই এজাহারভুক্ত আসামি। এর আগে সোমবার দিবাগত রাতে ওই নারী সাংবাদিক ধর্ষণের শিকার হন।
আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, দুজনকে আদালতে হাজির করে পল্লবী থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল কাইয়ুম আসামি এনামুল হকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য আবেদন করেন এবং অন্য আসামি হামিদুরের ১০ দিনের রিমান্ডে আবেদন করেন। পরে এনামুল হকের জবানবন্দি লিপিবদ্ধ করেন মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
আরেক আসামি হামিদুর রহমানের রিমান্ড আবেদন শুনানির জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর হামিক দিলরুবা আফরোজ তিথি।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী একটি পত্রিকায় কাজ করেন। মাটিকাটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অশ্লীল ভিডিও ধারণ করা হচ্ছে, এমন খবর পেয়ে ওই নারী রাজধানীর তুরাগ এলাকা থেকে সোমবার রাত ১১টার দিকে সেখানে যান। তখন কয়েকজন যুবক তাঁকে ধরে বারনটেকের গ্রিন সিটি এলাকার একটি নির্মাণাধীন ১২ তলা ভবনের তৃতীয় তলায় নিয়ে যান। এরপর ১৬ ব্যক্তি তাঁকে ঘেরাও করে ফেলেন।
দিবাগত রাত ১টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই নারীকে ধর্ষণ করেন তাঁরা। ধর্ষণকারীরা সকালে এলাকা ত্যাগ করলে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। পরে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইনে ওই নারী পল্লবী থানায় মামলা দায়ের করেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৪ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে