
রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের রমনা বিভাগের একজন কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
এর আগে রাজধানীর আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে রাতে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে রাত নয়টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।
এর আগে ও পরে রাজধানীর আরও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাত ৯টা ২০ মিনিটে মিরপুর-১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে ১৭৭ নম্বর পিলারের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বলেন, আকস্মিক বিস্ফোরণের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজনকে দ্রুত পালাতে দেখা যায়।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৮ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে