
রাজধানীর মহাখালী আমতলীতে একটি পেট্রল পাম্পে বিস্ফোরণে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মহাখালী আমতলি গুলশান পেট্রল পাম্পে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—গুলশান ক্লিন অ্যান্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)।
অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।
দগ্ধ স্বপন মোল্লা জানান, আমতলী ওই পেট্রল পাম্পের ট্যাংকি পরিষ্কার করার জন্য তাদেরকে সেখানে নেওয়া হয়েছিল। ট্যাংকির তেল সব বের করা হয়। এরপর ভেতরে নেমে পরিষ্কার করার আগে বৈদ্যুতিক ফ্যান দিয়ে ভেতরের গ্যাস বের করছিলেন। একপর্যায়ে যখন বৈদ্যুতিক ফ্যান বন্ধ করতে যান তখনই ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ওই ৭ জনের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়।
সঙ্গে সঙ্গে তাঁদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তবে আগুন তখনই নিভে গেছে বলে জানান তাঁরা।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানান, ৭ জনকে জরুরি বিভাগের অবজারভেশন রাখা হয়েছে। তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা কিছুক্ষণ পর বলা যাবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে