ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গত এপ্রিল মাসে ৫ হাজার ২০৫টি ফৌজদারি এবং ৩০২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছেন। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে এসব মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হকের বরাত দিয়ে ডিএমপি জানায়, মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগ মিলিয়ে এসব মামলা নিষ্পত্তি করা হয়। এ সময় ১০ হাজার ১৫৫ জন আসামিকে আটক করা হয়, যার মধ্যে ৫ হাজার ৮৯৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড আদায় হয়েছে ৩৮ লাখ ৮২ হাজার ৪৪০ টাকা এবং নিলাম/বাজেয়াপ্ত থেকে আদায় হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকা। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এপ্রিল মাসে ৫৭টি বিশেষ অভিযানও পরিচালিত হয়েছে।
অন্যদিকে, সড়ক পরিবহন আইন-২০১৮-এর আওতায় এপ্রিলে ১ হাজার ৪৭০টি ট্রাফিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২১৬ জন আসামি ছিল এবং ৩০২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। ট্রাফিক মামলায় মোট ৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং দুইজন আসামিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে