
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বাংলাদেশ জাতীয় দলের (বিজেডি) চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাঁর রিমান্ড মঞ্জুর করেন বলে আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির জানান।
এর আগে বিকেলে তাঁকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ডিবির (গোয়েন্দা শাখা) পরিদর্শক রফিকুল ইসলাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে এহসানুল হুদার পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এহসানুল হুদাকে গত শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।
মামলার এজাহার থেকে জানা যায়, মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীরা গত ২৮ অক্টোবর বেলা ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় রমনা থানার পুলিশ পরিদর্শক মফিজুর রহমান মামলা দায়ের করেন।
এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর কারাগারে পাঠানো হয়। তিনি ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে এতে আসামি করা হয়।
এই মামলায় গত ২৯ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ৫ নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে