
দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল। প্রথমে কারণ না বললেও এখন কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎ-বিভ্রাটের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ ছিল মেট্রোরেল।
আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়। এর আগে, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে ডিএমটিসিএলের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, বিদ্যুৎ-সংযোগের সমস্যার কারণে একটি অংশ বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে যায়। সে অবস্থায় ঝুঁকি বিবেচনায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। পরে সোয়া ৮টার দিকে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।
এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ও জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিনকে কয়েকবার ফোন ও ম্যাসেজ করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি।

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে