সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে রাজধানীর আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।
সকালে আসাদুজ্জামান নূরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মিরপুর থানার এসআই আব্দুর রহমান ওই থানায় দায়ের করা মামুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর এবং আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে আটক করে পুলিশ। পরদিন ১৬ সেপ্টেম্বর আদালতে হাজির করা হয়। ওই দিন মিরপুর থানায় দায়ের করা হোটেল শ্রমিক সিয়াম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। আজ নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর ফলে আসাদুজ্জামান নূরকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, আসাদুজ্জামান নূরকে তদন্তের স্বার্থে এই মামলায় ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে