
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় বাবার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে। তার নাম তানভীর (৯)। আজ সোমবার সকাল ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সে। এর আগে ২৪ সেপ্টেম্বর মারা যান তানভীরের বাবা তুহিন হোসেন (৩৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় তার মা ইভা ৮ শতাংশ, ভাই তাওহীদ ১৫ শতাংশ পুড়ে যায়।
২০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির ৭ম তলায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তুহিন হোসেন (৩৮), তাঁর স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।
দগ্ধ ইভার বোন ফারজানা আক্তার জানান, তুহিনের চার সদস্যের পরিবার। তিনি মোতালিব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন আর তাঁর স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে যখন ঘুমিয়ে ছিলেন তখন বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করান। তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দিঘলপাড়া গ্রামে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে