
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এক তরুণীকে গলা কেটে হত্যা করেছেন তাঁর কথিত প্রেমিক।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম শ্যামলী খাতুন (২৮)। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঘুরতে যাওয়ার কথা বলে সুজন (৪০) কৌশলে শ্যামলীকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে আসেন। তাঁরা নির্জন একটি কোণে কথা বলছিলেন। একপর্যায়ে সুজন উত্তেজিত হয়ে শ্যামলীকে গালাগাল করতে থাকেন। হঠাৎ করেই তিনি একটি ব্যাগ থেকে ধারালো চাকু বের করে শ্যামলীর গলা ও মুখে উপর্যুপরি আঘাত করেন। মুহূর্তেই শ্যামলী মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত জনতা ছুটে এসে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।
হত্যাকাণ্ডের পর পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা ঘাতক সুজনকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন হত্যার দায় স্বীকার করেছেন। পরে তিনি আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
পুলিশের তদন্তে জানা গেছে, সুজন ও শ্যামলীর মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শ্যামলী তাঁকে বিয়ে করতে রাজি ছিলেন না। সুজনের সন্দেহ ছিল, শ্যামলী অন্য কারো সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। এই ক্ষোভ থেকেই তিনি হত্যার পরিকল্পনা করেন। হত্যার আগে সুজন নিজ বাসা থেকে একটি চাকু সংগ্রহ করে শপিং ব্যাগে লুকিয়ে রাখেন। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সুজন হত্যার দায় স্বীকার করলেও এর পেছনে অন্য কোনো প্ররোচনা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে