
রাজধানীর চকবাজারের পোস্তায় প্লাস্টিক ব্যবসায়ী নজরুল ইসলামকে (৪৬) হত্যার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সাবিনা আক্তার (২৫)। তার কাছ থেকে নিহতের দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।
গত ৪ ডিসেম্বর রাতে রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার আরএনডি রোডের এশিয়া টাওয়ারে পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে হাত, পা ও মুখ বাঁধা এবং পুরুষাঙ্গ কাটা অবস্থায় নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে চকবাজার মডেল থানা-পুলিশ।
ডিসি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবিনাকে গতকাল শনিবার ৭ ডিসেম্বর যশোর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। ঘটনার এক মাস আগে সাবিনা আক্তারের সঙ্গে নজরুলের পরিচয় হয়। চাকরির জন্য সাবিনাকে নজরুল ইসলামের কাছে পাঠিয়েছিলেন এক ব্যক্তি। পরিচয়ের কিছুদিনের মধ্যেই তারা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান। গত ২ ডিসেম্বর নজরুল ইসলামের স্ত্রী সন্তান বাসায় না থাকায় সাবিনাকে তিনি বাসায় ডাকেন।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, সাবিনা রাতে নজরুলের বাসায় আসে। রাতের শেষভাগে সাবিনা চাকরি ও বিয়ের দাবি তোলেন। এ নিয়ে নজরুলের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। ভোর ৫ টার দিকে সাবিনা নজরুলকে শিল পাটা দিয়ে মাথা ও মুখে আঘাত করে। এতে নজরুল জ্ঞান হারান। এরপর তাকে সাবিনা বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর নজরুল ইসলামের হাত, পা ও মুখ বেঁধে ধারালো চাকু দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কেটে ফেলে। সাবিনা আক্তারের দেওয়া তথ্যমতে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত শিল পাটার রক্তমাখা শিল এবং ঘটনার দিন তার পরিহিত বোরকা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ওই দিন ভোরেই ব্যবসায়ী নজরুল ইসলামের মোবাইল নিয়ে পালিয়ে যায় সাবিনা। ঘটনার দুদিন পর ৪ ডিসেম্বর নজরুলের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের বড় ভাই মো. তহিদুল ইসলাম ওরফে তাপস বাদী হয়ে চকবাজার মডেল থানায় গত ৪ ডিসেম্বর একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শুরু করে চকবাজার মডেল থানা-পুলিশ। তারা ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত ফুলদানির ভাঙা অংশ, ধারালো চাকু ও অন্যান্য আলামত জব্দ করে।
উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে সাবিনা আক্তারকে শনাক্ত করা হয়। এরপর ৭ ডিসেম্বর বাঘার পাড়া থানার মির্জাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে