
রাজধানীর শ্যামলীতে অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামের এক যুবকের জামা, জুতা, ব্যাগ, টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার কবিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে আসামি কবিরকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
গতকাল সোমবার ভোরে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরেবাংলা নগর থানা-পুলিশ।
গত শুক্রবার (১১ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবক অফিসে যাওয়ার সময় মোটরসাইকেলে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাঁর পথরোধ করে। পরে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল ফোন, এমনকি তাঁর শরীরের জামা-জুতাও ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
এ ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজটিতে দেখা যায়, ছাতা হাতে শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাঁকে ঘিরে ফেলে। দুজন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়, অন্যজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়।
ছিনতাইকারীদের মধ্যে দুজনের মাথায় হেলমেট ছিল, অন্যজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলে নেয়। এরপর তিন ছিনতাইকারীই মোটরসাইকেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ছিনতাইকারীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালায় শেরেবাংলা নগর থানা-পুলিশ ও ডিবি। পরে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
২ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘প্রয়োজনে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন; কিন্তু গ্রামে কৃষকের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনোভাবেই তাঁদের সেচের ক্ষতি না হয়।
২ ঘণ্টা আগে