১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক)।
আজ সোমবার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের কমিউনিকেশন ও সামাজিকতার সমস্যা থাকলেও তা অতিক্রম করে তারা তাদের সুপ্ত প্রতিভা বিকাশ করতে পারে, সাধারণের কাছে এই তথ্যটি পৌঁছানো ও অটিজম বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ ও এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমিন হেলালি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোয়াকের চেয়ারপারসন মিসেস সুবর্ণা চাকমা।
আরও উপস্থিত ছিলেন—মিসেস রিনাত পারভীন, অধ্যাপক ড. ইশরাত ইসলাম, মিসেস নাইরিন সুলতানা, প্রফেসর ডা. নিহার রঞ্জন সরকার, মুক্তিযোদ্ধা স্থপতি নুরুল করিম দিলু, স্থপতি কাজী গোলাম নাসির, বিপ্লব কান্তী ঘোষ, কীর্তি নিশান চাকমা, সোয়াকের অভিভাবকমণ্ডলী, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সোয়াক ২০০০ সালের ফেব্রুয়ারি মাস থেকে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের উন্নয়নে সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সোয়াকের বিভিন্ন কার্যক্রমের মধ্যে প্রধান পাঁচটি কার্যক্রম রয়েছে যা খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছে—
১. সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অফ অটিস্টিক চিলড্রেন (সোয়াক)-(সংস্থা)।
২. অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য সোয়াক স্কুল ফর অটিজম (বিশেষ স্কুল)।
৩. সোয়াক শপ (অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ছাত্রছাত্রীদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক উদ্যোগ)।
৪. সোয়াক ভিলেজ (বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, সাভার) (ভবন নির্মাণাধীন)।
৫. সেন্টার ফর ইন্সপিরেশন, রাঙামাটি (রাঙামাটিতে সোয়াক শাখা)।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে