
জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আবার গ্রেপ্তার করা হয়েছে শামীম মাহফুজকে (৪৮)। নারায়ণগঞ্জ থেকে গতকাল সোমবার সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কাছে হস্তান্তর করা হয়।
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা শামীম মাহফুজকে এ নিয়ে চতুর্থ দফা গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল আজ মঙ্গলবার সন্ধ্যায় জানান, এটিইউর করা এক মামলায় র্যাব গতকাল শামীমকে গ্রেপ্তার করে। তাঁকে ঢাকার সাভার মডেল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২ জুলাই সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি দোকান থেকে ফয়সাল নামের একজনকে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে এটিইউ। পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৫ জুলাই ফয়সালসহ ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সাভার মডেল থানায় মামলা করেন এটিইউর গোয়েন্দা শাখার পরিদর্শক আব্দুল মান্নান। মামলার অন্য আসামিরা হলেন আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মো. সানাফ হাসান।
পুলিশ বলেছে, ওই মামলার আসামিদের মধ্যে শামীমের নাম না থাকলেও প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
এর আগে সর্বশেষ ২০২৩ সালের জুনে গ্রেপ্তার করা হয়েছিল শামীম মাহফুজকে। তখন পুলিশ দাবি করেছিল, তিনি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা। তখন তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগস্টের পর শামীম জামিনে মুক্তি পেয়েছিলেন।
এটিইউর সূত্র জানায়, টিটিপির হয়ে বাংলাদেশে সদস্য সংগ্রহ, যোগাযোগ রক্ষা ও জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে শামীমকে নজরদারিতে রাখা হয়েছিল।
জঙ্গিসংশ্লিষ্টতার সন্দেহে গত মাসে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা চলছে।

রংপুরে কারাবন্দী যুবলীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। গতকাল রোববার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
১ মিনিট আগে
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
পাটজাতীয় ফসলের বীজ বিক্রির নির্ধারিত দিন ছিল আজ সোমবার। ভোর থেকে কৃষকেরা সারিবদ্ধ হয়ে গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল থেকেই বীজ বিক্রি শুরু হয়। কৃষকদের অভিযোগ, নামমাত্র কিছু নিজেদের ঘনিষ্ঠ লোকের কাছে বীজ বিক্রি করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন গুদামরক্ষক আলমগীর। পরে কৃষকেরা গুদামে প্রবেশ করে
৩১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২ ঘণ্টা আগে