ঈদুল আজহার দ্বিতীয় দিনে মিরপুর চিড়িয়াখানাসহ রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে। কোরবানির পশু জবাই নিয়ে ব্যস্ততা শেষে দ্বিতীয় দিনে বিনোদনকেন্দ্রগুলো যেন ভরপুর।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানী মিরপুরে অবস্থিত চিড়িয়াখানা ও শ্যামলীর শিশুমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যস্ত সময় পার করছেন দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে ব্যস্ততা বেড়েছে এসব জায়গার ফুটপাতের ব্যবসায়ীদেরও।
ভেতরে প্রবেশ করে দেখা গেছে, পরিবার নিয়ে ঘুরতে আসা পিতা–মাতা তাঁদের সন্তানদের চিড়িয়াখানার পশুদের সম্পর্কে নানা তথ্য জানাচ্ছেন। কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত। আর শিশুমেলায় নানা ধরনের রাইডে উঠে আনন্দে মাতোয়ারা শিশু-কিশোরেরা।
বাড্ডা থেকে পরিবার নিয়ে চিড়িয়াখানা ঘুরতে এসেছেন সিরাজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চিড়িয়াখানা ঢাকার একপাশে ৷ আমরা থাকি অন্যপাশে। অন্যান্য সময় চাইলেও আসা যায় না। স্বাভাবিক সময়ে যানজট থাকে। তাই আজ এসেছি। বাচ্চারা খুব খুশি। গতকাল ঈদের দিন পশু কোরবানি থাকায় কোথাও বের হতে পারিনি।’
কেরানীগঞ্জ থেকে বন্ধুদের সঙ্গে এসেছেন সাগর খান। সাগর বলেন, ‘গতকাল সব বন্ধুই কোরবানি নিয়ে ব্যস্ত ছিল। আজ চারজন বন্ধু দুইটা মোটরসাইকেলে ঢাকা ঘুরতে বের হয়েছি। একফাঁকে ভাবলাম চিড়িয়াখানা ঘুরে যাই।’
মিরপুর-২ থেকে ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নাসিরুদ্দিন ইসলাম। তিনি বলেন, ‘আমার বাসা থেকে বেশি দূরে না। তবে অফিসের কাজে আসা হয় না। এখানে বাচ্চাদের বিভিন্ন পশুপাখির নাম জানাচ্ছি। ভালোই লাগছে।’
চিড়িয়াখানার বাইরে আইস গোল্লা বিক্রেতা সাব্বির বলেন, ‘গতকাল কিছুই বিক্রি করতে পারি নাই। কয়েক শ টাকার বিক্রি করে চলে গিয়েছিলাম। লোক ছিল না গতকাল। আজ মোটামুটি ভালোই বিক্রি হয়েছে।’
শিশুদের ক্যান্ডি (পুতুল) বিক্রেতা রোমিও বলেন, ‘বিক্রি হচ্ছে মোটামুটি ভালো। তবে যেমনটা আশা করেছিলাম, তেমনটা বিক্রি নেই।’
দর্শনার্থীদের উপস্থিতির সংখ্যা এবং সার্বিক বিষয়ে জানতে চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি। দায়িত্বরত গার্ড জানান, তিনি পরিদর্শনে আছেন।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১৯ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
৩০ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৪২ মিনিট আগে