রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় দুলাল মিয়া (৪০) নামের এক অটোরিকশাচালক মারা গেছেন। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা রোডের শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান ওই রিকশাচালক।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে ওই অটোরিকশাচালক একজন যাত্রী নিয়ে ডেমরার কোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নাগরিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই অটোরিকশাচালক। এ ঘটনায় রিকশার যাত্রী আহত হয়েছেন। তবে তাঁর কোনো কিছু পাওয়া যায়নি।
এসআই আরও জানান, ঘটনার পরপরই ওই বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে মৃত ব্যক্তির খালাতো ভাই মো. হাবিব জানান, ‘তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছেরসা গ্রামে। দুলালের বাবার নাম মৃত রুস্তম আলী। দুলাল স্ত্রী কারিমা আক্তার ও তিন সন্তানকে নিয়ে যাত্রাবাড়ী শনির আখড়া কচিকণ্ঠ স্কুলের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। দুলাল অটোরিকশা চালাতেন। ভোরে রিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি। সকালে পুলিশ মারফত জানতে পারি বাসের ধাক্কায় মারা গেছে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে