
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টার দিকে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তাঁদের সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি সাত কলেজে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীদের একাংশ নিয়ে গঠিত ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’।
আজ দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব ক্রসিংয়ে গিয়ে দেখা যায়, ঢাকা কলেজ ও ইডেন কলেজের ৬ থেকে ৭ শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে রেখেছেন।
টেকনিক্যাল ক্রসিংয়ের মাঝখানে মিরপুর বাংলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ইনকামিং ও আউটগোয়িংসহ বাংলা কলেজগামী সব দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
একই দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও মহাখালীর সড়ক অবরোধ করে রেখেছেন।

তাঁতিবাজার মোড়ে সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ বিভাগ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।
তাঁরা গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেছিলেন, আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করা হবে।
তাঁদের এক দফা দাবি হলো, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি।
অন্যদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ওই কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে ইন্দিরা রোডের মূল সড়ক এবং ইন্দিরা রোড–সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র্যাম্পের মুখ বন্ধ করে দেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
১২টা ৩০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ইন্দিরা রোড ছেড়ে ফার্মগেট ক্রসিংয়ে অবস্থান নেন। ফার্মগেট থেকে সব দিকে যান চলাচল বন্ধ আছে।
ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ জানায়, ফার্মগেট এবং সায়েন্সল্যাবে সড়ক বন্ধ থাকার কারণে রমনা জোনের বাংলামোটর, ইন্টারকন্টিনেন্টাল মোড়, হেয়ার রোড এবং কাকরাইল মসজিদ ক্রসিংয়ে তীব্র যানজট তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে ডাইভারসন দিয়ে গাড়ির গতি স্বাভাবিক রাখার চেষ্টা চলমান রয়েছে।

এর আগে পুলিশ জানায়, সড়ক অবরোধের কারণে ইন্দিরা রোডের মুখে যানবাহন ডাইভার্ট করে বিজয় স্মরণীর দিকে পাঠানো হচ্ছে। পাশাপাশি এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ইন্দিরা রোডের ডাউন র্যাম্প বন্ধ রাখা হয়েছে।
এর আগেও তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে একাধিকবার বিক্ষোভ করেন কলেজটির শিক্ষার্থীরা।
জানা গেছে, গত ৬ ডিসেম্বর ছাত্রাবাসে ঢুকে কয়েকজন বহিরাগত সাকিবুল হাসান রানাকে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসার পর তিনি মারা যান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে