রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
আজ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকায় এ অভিযান চালানো হয়। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।
পুলিশ জানায়, অভিযান পরিচালনাকালে উপপরিদর্শক (এসআই) আবু সায়েম একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেন। গ্রেপ্তাররা হলেন—সাফায়েত কবির (৪২) ও সবুজ মিয়া (২৫)। এ ঘটনায় খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সাফায়েত কবিরের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। অন্যদিকে, সবুজ মিয়ার বিরুদ্ধে ডাকাতি ও চুরি সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

কবি শামসুর রাহমান নাগরিক কবি ছিলেন। কিন্তু তাঁর মধ্যে ছিল শেকড়ের টান। গ্রামের প্রকৃতি, মেঘনা নদীর ঢেউয়ের কলকলানি শব্দ এবং গ্রামের পাশ দিয়ে ট্রেনের শব্দকেও কবি ভালোবেসেছিলেন। নগরে জন্ম ও বসবাস করলেও শামসুর রাহমান তাঁর কবিতায় গ্রামকে হৃদয়ে ধারণ করেছেন।
৩ ঘণ্টা আগে
কৈশোরের সেই চঞ্চল দিনগুলো আজ কেবলই স্মৃতি। কিন্তু সেই স্মৃতিরা যে আজও কতটা জীবন্ত, কতটা প্রাণোচ্ছল—তার এক অনন্য নজির সৃষ্টি হলো পবিত্র ঈদুল ফিতরের পরের দিন। এদিন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ পরিণত হয়েছিল স্মৃতির মেলায়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর লালবাগ পোস্তা এলাকার একটি বাসায় ফারহান রহমান জিহাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে লালবাগ পোস্তা শাহী মসজিদের পাশের একটি বাসায় ঘটনাটি ঘটে।
৩ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে