নতুন বছর বরণে রাজধানীতে বিভিন্ন স্থানে গতকাল রোববার মধ্যরাতে ওড়ানো ফানুস এবারও আটকেছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে। তবে এবার রাতের মধ্যেই ফানুসগুলো অপসারণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, গতকাল রাতে মেট্রোরেলের তারে আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করা হয়েছে। ডিএমটিসিএলের কর্মীরা রাত ৩টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দিয়ে এগুলো অপসারণ করেছে।
তিনি বলেন, তাঁদের আগে থেকেই পূর্ব পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী পেট্রোলিং টিম মাঠে কাজ করেছে।
এর আগে গত বছরও মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস আটকে যায়। গত ২৮ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক ইংরেজি নববর্ষ উদ্যাপনের সময় মেট্রোরেলের এক কিলোমিটার এলাকার মধ্যে ফানুস ওড়ানো বা আতশবাজি না পোড়াতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছিলেন। এ বিষয়ে পুলিশের সহায়তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩৩ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে