
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের মর্গে আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আয়শা পারভীন।
এর আগে মুছাব্বিরের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়দার আলী।
প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, স্বেচ্ছাসেবক দলের নেতার পেটের ডান পাশে আধা ইঞ্চি পরিমাণ ছিদ্র ছিল। ডান হাতের কনুইয়ের পেছনে ছিল আরেকটি ছিদ্র। এ ছাড়া বাঁ পায়ের হাঁটুতে জখম ছিল। আগ্নেয়াস্ত্র দিয়ে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে নিহত ব্যক্তির স্ত্রী সুরাইয়া বেগম বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা বলতে পারছি না। সিসিটিভি ফুটেজ যেহেতু আছে, আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেগুলো দেখে দ্রুত ব্যবস্থা নেবে। আর এ রকম ঘটনা তো ঘটছে। আগেও ঘটেছে। এখনো ঘটছে। ভবিষ্যতেও ঘটবে। সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।’
তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের একটি গলিতে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মুছাব্বিরকে গুলি চালিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ানও গুলিবিদ্ধ হন। তাঁকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আজিজুর রহমান মুছাব্বির। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে