
ঈদের ১০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। আগামীকাল রোববার খুলছে সরকারি ও বেসরকারি অফিস। ফলে ছুটির শেষ দিনে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে।
কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ব্যাপক ভিড়। আসন না পেয়ে অনেক যাত্রী ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেছেন। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে। ফলে বাড়তি ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছেন যাত্রীরা।
আজ রংপুর ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যথাক্রমে এক থেকে দুই ঘণ্টা বিলম্বে কমলাপুর স্টেশনে পৌঁছেছে। স্টেশন চত্বরে তীব্র ভিড়ের মধ্যে পরিবার নিয়ে ফিরতে দেখা গেছে অনেককেই।
রংপুর থেকে আসা যাত্রী আনোয়ার হোসেন কমলাপুর রেলস্টেশনে আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি। উঠেছি ছাদে। রোদের মধ্যে পুরো পথ আসতে কষ্ট হয়েছে। কিন্তু অফিস তো মিস করা যাবে না!’
আরেক যাত্রী আসমা আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষ, তাই চাপ থাকবেই বুঝেছি। কিন্তু এত ভিড়, এত কষ্ট হবে ভাবিনি। ট্রেনও দেরিতে এসেছে। ট্রেনের মধ্যে এত মানুষ, পা ফেলার জায়গা ছিল না! গরমে ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে নারী ও শিশুরা।’
কমলাপুর রেলস্টেশনের এক কর্মকর্তা আজকের পত্রিকা বলেন, ‘অতিরিক্ত যাত্রীর কারণে কিছু ট্রেন দেরিতে পৌঁছাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমাদের প্রথম অগ্রাধিকার হলেও ছাদে যাত্রী ওঠা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।’
পথের ভোগান্তি নিয়ে সড়কপথে ও নৌপথে কর্মজীবী মানুষেরা যে যেভাবে পারছেন ঢাকায় ফিরছেন। ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীর চাপ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে