
বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। ফলে প্রধান ফটক দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করা যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে শরীরচর্চা ও খেলাধুলা।
বিদ্যালয়সংলগ্ন একটি পুকুরের পানি টানা বৃষ্টিতে উপচে মাঠে ঢুকে হাঁটুপানি জমেছে। মাঠটি সাহেবাবাদ ডিগ্রি কলেজের হলেও ব্যবহার করে থাকে লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে পুকুরের মাছ ভেসে বেড়াচ্ছে, চারা ও ছোট গাছ ডুবে আছে। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরও বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা স্থানীয়দের।
সহকারী শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘পুকুর উপচে পড়ায় মাঠজুড়ে পানি জমেছে। এতে খেলাধুলার পাশাপাশি প্রধান ফটক দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।’
শিক্ষার্থীরা অভিযোগ করে, টিফিনের সময় বাইরে যাওয়া যাচ্ছে না, ইউনিফর্ম ও বই-খাতা ভিজে যাচ্ছে আর মাঠে পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাঠটিতে এলাকার শিশু-কিশোরেরাও খেলাধুলা করত, এখন তারাও বঞ্চিত।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান বলেন, ‘জলাবদ্ধতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ইউনিয়ন পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে কথা হয়েছে। বরাদ্দ না পেলে বিদ্যালয় নিজ উদ্যোগেই স্থায়ী সমাধানের ব্যবস্থা নেবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিম বলেন, ড্রেনেজ-ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা হয়েছে। অস্থায়ীভাবে রাস্তা ফুটো করে পানি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থায়ী সমাধানের জন্য কমিটির সঙ্গে আলোচনা চলছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৭ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩২ মিনিট আগে